[পাঠকের সুবিধার্থে পোস্টের শুরুতেই বলি আমরা পিসিতে যে ৪০০-৭০০ মেগাবাইটের সাইজের যে মুভিগুলো ডাউনলোড করি আমি সেগুলোই মোবাইল দিয়ে ডাউনলোড করি]
আমার মতো অনেকেরই মুভি ডাউনলোড করার অভ্যাস/বদঅভ্যাস আছে ,প্রতিদিন অন্তত একটা মুভি ডাউনলোড করা চাই চাই । আবার অনেকেই আছে যাদের ইচ্ছা আছে ডাউনলোড করার কিন্তু নেটের শম্ভুক গতি আর ধৈর্য্যহীন হবার কারণে ডাউনলোড করতে চায়না ,একটা মুভি ডাউনলোড করতে মিনিমাম ৪-৫ ঘন্টা লেগেই যায় ,এত দীর্ঘসময় পিসি অন রাখা অনেকের কাছে বিরক্তিকর যাই হোক আমি কিন্তু ধৈর্য্যহীনদের গ্রুপেই ছিলাম ধুর রাতে ডাউনলোড দেই মাঝ রাতে ঘুম ভেঙ্গে দেখি ডাউনলোড বন্ধ হয়ে গেছে এই রকম হাজারো ঝামেলা মাঝে মাঝে ভাবতাম ইশ মুভিগুলো যদি মোবাইলে ডাউনলোড দিতে পারতাম তাহলে একেতো বিদ্যুৎ বাচতো তার উপরে ঝামেলা অনেকটাই কমতো ।


























