ভারতীয় ভিসায় যে পোর্টে যেতে পারবেন যে পোর্টে যেতে পারবেন না বিস্তারিত

ভারতীয় ভিসা নেবার পর দেখা যায় এক পোর্টে ভিসা থাকলে আরেক পোর্টে যাওয়া যায়না এই এক ঝামেলায় ভিসাধারীদের নাভিশ্বাস ,এই ঝামেলা কিছুটা কমাতে ভারতীয় এম্বেসী সকল ভিসাধারীদের জন্য হরিদাসপুর +বাই এয়ার +বাই রেল এবং বাই রোড গেদে এই চারটা পোর্ট খুলে দিয়েছে এখন ভারতীয় ভিসাধারী যে পোর্টেই হোক এই্ চারটি পোর্ট দিয়ে আসা যাওয়া করতে হবে কিন্তু নানা কারণে আমাদের দেশে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে ভিসা থাকলেই যেকোন পোর্ট দিয়ে আসা যাওয়া যাবে যেটা সম্পূর্ণ ভুল একটি ধারণা :) 

ভিসা থাকলে আপনার ভিসার পোর্ট সাথে  হরিদাসপুর +বাই এয়ার +বাই রেল এবং বাই রোড গেদে এই চারটা পোর্টেও ভিসাধারীদের  জন্য উন্মুক্ত :) এছাড়া অন্যান্য যতগুলো পোর্ট আছে সেগুলো দিয়ে যেতে পারবে ননা 

আমি আরও ভেঙ্গে লিখে দিচ্ছি ,

ভুটান - সবুজ আর পাহাড়ী সৌন্দর্য্যের মায়াজাল (ভ্রমণ গল্প ও গাইডলাইন)

ভুটান ,মনে হয় সবুজ পাহাড়ী সৌন্দর্য্যে একটা দেশ নিজেকে সাজিয়েছে ,পাহাড়ের প্রতিটি ভাজে ভাজে সবুজ সৌন্দর্য্য তার মাঝে ভুটানিদের আলাদা ধাঁচের বাড়িগুলো যেন সৌন্দর্য্যটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে :) 

স্বপ্নযাত্রা গ্রুপ থেকে আমাদের টিম নিয়ে ঘুরে এসেছি ভুটানে সেই গল্পটাই এখানে বলবো :)

পাহাড়ের মাঝে অবস্হিত থিম্পু সিটি 

প্রতিটি দেশ আসলে তার গঠন দিক থেকে ভিন্ন যখন আপনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন একটা ভিন্নতা দেখবেন আবার যখন ভারত থেকে ভুটানে প্রবেশ দেখবেন দেখবেন সম্পূর্ণ নতুন ভিন্নতা আমি যখন ভারত থেকে ভুটানে প্রবেশ করি তখন অবাক হয়ে যাই শুধুমাত্র একটা গেট সব বদলে দিলো । পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম কানুন সম্পন্ন ভিন্ন এক জগৎ যেন ভুটান । এক কথায় বাড়ির কাছেই যেন ইউরোপ :)  

ঝর্ণা দেখতে বা ট্রেকিং করতে যাচ্ছি আমার কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ? বিস্তারিত গাইডলাইন

ঝর্ণা দেখতে যাওয়ার জন্য ঝিরিতে হেটে যাওয়া বা পাহাড়ে ট্রেকিং করে ঝর্না বা কোথাও যাওয়া এদেশে দিনকে দিন জনপ্রিয় হচ্ছে :) এখন কথা হলো সাধারণ কোন ট্যুরিস্ট স্পটে যাওয়া বা সাধারণ জীবন যাপনে আমরা যেভাবে থাকি সেখান থেকে ঝর্নাতে যাওয়া বা পাহাড়ে যাওয়াটা একটু ভিন্ন হয় সেজন্য পাহাড় বা ঝর্ণা উপযোগী প্রস্তুতি নিলে আপনার ভ্রমণের স্বাচ্ছন্দ্যবোধটাও কিন্তু বেড়ে যায় অনেক গুণ :)
ঝিরিপথ হয়ে ধুপপানি ঝর্ণাতে যাওয়ার পথে স্বপ্নযাত্রার টিম 

ভ্রমণে ম্যালেরিয়া প্রতিরোধে যেসব ঔষধ খাবেন এবং আরও কিছু প্রয়োজনীয় সতর্কতা


আমরা হরহামেশা পাহাড়ি এলাকা যেমন বান্দরবন ,রাঙ্গামাটি খাগড়াছড়ি ঘুরতে যাই ,এসব এলাকা নানা সময়ে ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে আত্নপ্রকাশ ঘটে । বিশেষ করে বান্দরবনের গহীন যেসব ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোতে ম্যালেরিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে । কিন্তু তারপরও মানুষ ভ্রমণের নেশায় ঝুঁকি নিয়েও সেসব স্পটগুলোতে যায় । 

ভারতীয় মেডিকেল ভিসা পেতে কি কি লাগে করণীয় সহ বিস্তারিত গাইডলাইন

ভ্রমণের পাশাপাশি এদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যাচ্ছে চিকিৎসা করতে । চিকিৎসা করার উদ্দেশ্যে যাওয়া মানুষের সঠিক গাইড লাইনের অভাব দেখা যায় । তারা আসলে কি করবে বুঝে উঠতে পারেনা আর সেজন্য আমার অভিজ্ঞতা থেকে লিখে ফেললাম ভারতীয় মেডিকেল ভিসা পাবার পুরো প্রক্রিয়াটি । 

নাপিত্তাছড়া ট্রেইল :এক ঢিলে তিন পাখি মিঠাছড়ি,বান্দরীকুম কুপিকাটাকুম ঝর্নার বিস্তারিত গাইডলাইন

প্রথমত একটা কনফিউশন আমি দুর করে দিতে চাই সেটা হলো অনেকে মনে করে এটা নাপিত্তাছড়া ঝর্না ,কিন্তু আসলে এটি নাপিত্তাছড়া ঝর্না নয় এটি হলো নাপিত্তাছড়া ট্রেইল যার মাঝে তিনটি ঝর্না রয়েছে যাদের নাম মিঠাছড়ি -এই ঝরনাটিকেই অনেক মানুষ নাপিত্তাছড়া ঝর্না বলে ডাকে ,আরও দু্টি ঝর্না হলো বান্দরীকুম এবং কুপিকাটাকুম ঝর্না । ছবিগুলো দেখলে কনফিউশন আরও দুর হবে ।

ভারতীয় ভিসার পোর্ট যেভাবে পরিবর্তন বা নতুন পোর্ট যোগ করবেন বিস্তারিত তথ্য

বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যা এখন  অনেক গুণে বেড়ে গিয়েছে সেই পাল্লা রেখে ভারতীয় এম্বেসীও এখন প্রচুর ভিসা দিচ্ছে আগে যেখানে ছয়মাসের ভিসা দিতো সেখানে এখন মোটামুটি সবাইকে এক বছরের ভিসা দিয়ে দিচ্ছে ।

নাফাখুম জলপ্রপাত :যেখানে মন হারাবে পানির কলরবে (ভ্রমণ গাইডলাইন)

নাফাখুম জলপ্রপাত ,প্রকৃতির কোলে এক অপার সৌন্দর্য্য । চলতে চলতে রেমাক্রি খালটা হঠাৎ করে মনে হয় নিজেকে মেলে দিয়েছে অপার সৌন্দর্য্যে । সেই সৌন্দর্য্যটার নাম নাফাখুম জলপ্রপাত । 

বান্দরবনের এক গহীনে এই নাফাখুম জলপ্রপাত অবস্হিত । আমরা গিয়েছিলাম সেই গহীনের লুকিয়ে থাকা সৌন্দর্য্যটাকে মন ভরে দেখতে ।

নাফাখুম জলপ্রপাত
নাফাখুম জলপ্রপাত

লেখাটি শেয়ার করুন