Showing posts with label আটিকেল. Show all posts
Showing posts with label আটিকেল. Show all posts

ঝর্ণা দেখতে বা ট্রেকিং করতে যাচ্ছি আমার কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ? বিস্তারিত গাইডলাইন

ঝর্ণা দেখতে যাওয়ার জন্য ঝিরিতে হেটে যাওয়া বা পাহাড়ে ট্রেকিং করে ঝর্না বা কোথাও যাওয়া এদেশে দিনকে দিন জনপ্রিয় হচ্ছে :) এখন কথা হলো সাধারণ কোন ট্যুরিস্ট স্পটে যাওয়া বা সাধারণ জীবন যাপনে আমরা যেভাবে থাকি সেখান থেকে ঝর্নাতে যাওয়া বা পাহাড়ে যাওয়াটা একটু ভিন্ন হয় সেজন্য পাহাড় বা ঝর্ণা উপযোগী প্রস্তুতি নিলে আপনার ভ্রমণের স্বাচ্ছন্দ্যবোধটাও কিন্তু বেড়ে যায় অনেক গুণ :)
ঝিরিপথ হয়ে ধুপপানি ঝর্ণাতে যাওয়ার পথে স্বপ্নযাত্রার টিম 

চোরাবালি কি ? কিভাবে বাঁচবেন চোরাবালি থেকে জেনে নিন

ভ্রমণপিপাসুদের জন্য চোরাবালি খুবই পরিচিত একটা শব্দ কিন্তু পরিচিত হলেও ভয়ংকর একটা রুপ রয়েছে এ চোরাবালির । চোরাবালি শুনলেই মানুষের মনে একটা ভীতি একটা ভয় কাজ করে । কারণটাও খুব সহজ কারণ চোরাবালিতে পড়ে অসংখ্য পর্যটক আজ পর্যন্ত প্রাণ হারিয়েছে । 
কিছুদিন পর পরই শুনা যায় কক্সবাজার জাফলং সহ বিভিন্ন জায়গায় চোরাবালিতে আটকে মারা গেছে  পর্যটক ।

মানসিক রোগ : যে বিষবৃক্ষ পুষে রেখেছেন আপনার মনের ভিতরে

লেখাটা শুরু করবো আমার এক ফিনল্যান্ডের বন্ধুর উদাহরণ দিয়ে ,বন্ধু আমার সাইকেল নিয়ে বের হলো তবে ভুলে হেলমেট নেয়নি তো রাস্তায় পুলিশ আটকালো  জিজ্ঞাসা করলো যে তুমি হেলমেট ছাড়া কেন সাইকেল নিয়ে বের হয়েছো ? আমার বন্ধু কায়দা করে উত্তর দিলো আমি আসলে ডিপ্রেশনে (বাংলায় বিষণ্ণতা) ভুগছি এজন্য ভুলে গেছি একথা শুনে  পুলিশ সাথে সাথে বললো তুমি ডিপ্রেসড ও মাই গড ওয়েট আমি ডাক্তার ঠিক করে দিচ্ছি বলেই সে স্হানীয় সরকারী হাসপাতালে ফোন করে সবকিছু ঠিকঠাক করে দিয়ে বললো তাড়াতাড়ি চিকিৎসা করাতে।

এবার চিন্তা করুন আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি আপনার মা বাবা বা যাকেই বলুন না কেন বললে বলবে এই করো সেই করো শয়তানি ছাড়ো এইসব ডং ছাড়ো পড়ালেখায় মনোযোগ দাও তোমার এইসব ন্যাকামি আমরা বুঝি । 

উন্নত দেশগুলোতে শারিরিক অসুস্হতার পাশাপাশি মানসিক অসুস্হতাকে খুব গুরুত্ব দেওয়া হয় কারণ হলো মানসিক ভাবে সুস্হ মানুষই আসলে দুনিয়াতে সফল মানুষ হয় কিন্তু আমাদের দেশে এসব সমস্যা বললে আপনাকে উল্টো পাগল বা মাথা খারাপ হয়ে গেছে এমন কিছু ভাবা শুরু করবে অথচ আপনার যেমন শারিরিক অসুস্হতা যেমন জ্বর টাইফয়েড এসব হতে পারে তেমন আপনার স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ।  শারীরিক অসুস্হতার যেমন ওষধ এবং চিকিৎসা আছে তেমনি মানসিক চিকিৎসারও ঔষধ এবং চিকিৎসা আছে । 

আমেরিকার ১৮% মানুষ মানসিক সমস্যাতে আক্রান্ত তবে ওদের অধিকাংশ মানুষই নিয়মিত চিকিৎসা নিয়ে সুস্হ হয়ে উঠে ,বাংলাদেশ মানসিক রোগ এর পরিসংখ্যানে দেখা যায় প্রায় এক কোটি মানুষ এর উপরে মানসিক সমস্যাতে আক্রান্ত কিন্তু চিকিৎসা নেবার হার একদমই কম । কাউকে নিজের কষ্টটা যন্ত্রণাটা বলতে না পারা কে কি ভাববে এসব চিন্তা করে এদেশে কেউ মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চায়না ।

আজকের লেখায় আমি প্রধান প্রধান কিছু মানসিক সমস্যা নিয়ে লিখবো যেগুলোতে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় ।

ভারতীয় ভিসার আদ্যোপান্ত : কিভাবে করবেন ? কি কি লাগবে ? কেন রিজেক্ট হতে পারে ।।

ভ্রমণ চিকিৎসা বা শপিং যাই বলেন ইদানিং বাংলাদেশ থেকে ভারত যাবার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে ।।ভ্রমণের জন্য অবশ্য ভারত খুব বিখ্যাত, একটা কথা প্রচলিত আছে ভারত দেখলেই নাকি পৃথিবী দেখা হয়ে যায় ।।
শুধুমাত্র জানার অভাবে অনেকে মনে করে ভিসা করা এবং ভিসা পাওয়া মনে হয় খুবই কঠিন ,আসলে ব্যাপারটা এমন জটিল না আপনার কাগজপত্র সব ঠিক ঠাক থাকলে আপনাকে ওরা ভিসা দিতে কার্পণ্য করবেনা ।

যাই হোক সম্প্রতি আমার ভারতীয় ভিসা করার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি চলুন .....

ঘুরোঘুরি কুমিল্লা-কেন আসবেন কিভাবে আসবেন কি দেখবেন কোথায় খাবেন ।।

প্রাচীন আর সমৃদ্ধশালী জেলাগুলোর নাম বললে কুমিল্লার নামটা একদম উপরের দিকেই আসে , আর এ কারণে কুমিল্লা জেলাকে নিয়ে দেশের মানুষের একটা আলাদা আগ্রহ আছে । কুমিল্লা জেলাতে ঘুরে দেখার কি আছে এ নিয়ে হরহামেশাই প্রশ্নের সম্মুখিন হতে হয় ,কিভাবে আসবো কুমিল্লা ? ঘুরে দেখার জায়গাগুলোতে কিভাবে যাবো ? খাবো কোথায় ?   এসব কিছুর উত্তর আপনি এ পোস্টে পেয়ে যাবেন ।

প্রথমেই আসি কুমিল্লাতে দেখার মতো কি আছে যার টানে আপনি কুমিল্লা আসবেন ? হুম আছে , কিছু জায়গা আছে যা দেখার জন্য আপনি রসমলাই এর জন্য বিখ্যাত কুমিল্লা জেলায় ঘুরে আসতে পারেন :) এক দিনের জন্য পারফেক্ট ঘুরোঘুরির প্ল্যান বলা যেতে পারে আর ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার রাস্তা :) তাহলে শুরু করা যাক ?


ঝুঁকি নেওয়ার কোনো বিকল্প নেই

মাইকেল ব্লুমবার্গের জন্ম ১৯৪২ সালের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে। তিনি নিউইয়র্ক সিটির মেয়র। ২০০৭ সালে টাফটস ইউনিভার্সিটির সমাবর্তনে তিনি এ বক্তৃতা করেন।

আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে আমি পাঁচটি জিনিসের কথা উল্লেখ করব। নোট নেওয়ার দরকার নেই। কারণ, আপাতত তোমরা আর কোনো পরীক্ষা দিতে যাচ্ছ না! তোমাদের কেবল মন দিয়ে শুনতে হবে।

লেখাটি শেয়ার করুন