আমার সবগুলো পোস্ট লেখার পিছনে কোন না কোন শানে নুযুল মানে বিহাইন্ড দ্য সিন স্টরি আছে অকারণে আমি কোন পোস্ট দেইনা এই ব্লগে
এই পোস্টটা লেখার পিছনেও একটা খুবই বাজে শানে নুযুল আছে । শানে নুযুলটা এমন মনে করুন আপনাকে কেউ জিজ্ঞাস করলো ক্রিকেটে আপনি কোন দলের সাপোর্টার ? আপনি স্বভাবসুলভ জবাব দিলেন বাংলাদেশ । তাহলে দেখা যাবে সাথে সাথে আরেকটা প্রশ্ন আপনাকে করবে আরে বাংলাদেশতো সবাই আমি জানতে চাচ্ছি বাংলাদেশ ছাড়া আর কোন দল সাপোর্ট করেন আনঅফিসিয়াল ভাষায় বললে আপনার সেকেন্ড টিম কোনটা ?








