Showing posts with label মোবাইল গ্যান্জাম. Show all posts
Showing posts with label মোবাইল গ্যান্জাম. Show all posts

মোবাইলের প্রিয় ফোনবুক,মেসেজগুলো ব্যাকআপ রাখুন অনলাইনে অথবা নিজের পিসিতে [টিউটোরিয়াল]

আজকে সামুতে এক ভাইয়ের পোস্ট দেখলাম উনি উনার মোবাইল হারিয়ে ফেলেছেন আর সাথে সাথে হারিয়ে গেছে সাধের কনটাক্ট নাম্বারগুলো আর বেচারার আফসুসের অভাব নাই ।

যে কারোরই মোবাইল হারালে মোবাইল হারানোর কষ্টের সাথে সাথে আরও কষ্ট যোগ হয় যখন মনে পড়ে এতগুলো কনটাক্ট নাম্বার প্রিয়মানুষের রোমান্টিক রোমান্টিক মেসেজ সব হারিয়ে গেছে ।

কিন্ত অনেকেই জানেনা মাত্ত দুই মিনিটের মাঝেই আপনার মোবাইলের কনটাক্ট নাম্বার মেসেজ ক্যালেন্ডার এন্টি সবগুলোই পিসিতে ব্যকআপ অথবা অনলাইনে ব্যাকআপ রাখা যায়।

শুধু মাত্ত নকিয়ার জন্য টিউটোরিয়াল তবে যারা অন্য ব্রান্ডের মোবাইল ব্যবহার করেন তারা http://www.google.com/mobile/sync/ গুগল সিনক্রেনাইজিং ব্যবহার করার চেষ্টা করুন বা অন্য কারো নকিয়া মোবাইল দিয়ে সিনক্রেনাইজিং করে নিতে পারেন অথবা আপনার মোবাইল ব্রান্ডের পিসি স্যুট দিয়ে কম্পিউটারে ব্যাকআপ নিয়ে নিতে পারেন ।


প্রথমে দেখাবো কি করে অনলাইনে ব্যাকআপ রাখা যায়

অনলাইনে ব্যাকআপ রাখা হচ্ছে সবচেয়ে নিরাপদ আর সহজ যেটা আমি ব্যবহার করি ।
প্রথমে সরাসরি এই লিংকে চলে যান http://www.ovi.com/ নিজের যাবতীয় ইনফরমেশন দিয়ে রেজিস্টেশন করে ফেলুন

এবার লগ ইন করে হোম এ যান তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন


এখান হতে
কনটাক্ট ব্যকআপ অপশনটিতে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে এখান হতে Add a Device এ ক্লিক করুন

আপনার মোবাইল মডেলটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দিন তাহলে আপনাকে Ovi সেটিংস পাঠাবে এবং কম্পিউটারের স্কিনে একটি কোড দেখতে পাবেন ওভি সেটিংস সেভ করার সময় এটি মোবাইলে দিতে হবে।

সব কাজ শেষ এবার আপনার মোবাইলের ফোনবুকে যান এবং অপশন হতে সিনক্রেনাইজিং অপশনটি খুজে বের করুন তারপর স্টার্ট এ ক্লিক করুন
এবার সিনক্রেনাইজিং প্রোফাইল হিসেবে অভি সিলেক্ট করুন ব্যাস দেখতে পাবেন আপনার সিনক্রেনাইজিং হয়ে গেছে ।

এবার পিসির অভি কনটাক্ট পেইজটি রিফ্রেশ করুন কিছুক্ষণের মাঝেই সমস্ত কনটাক্ট দেখতে পাবেন ওভি একাউন্টে ।

এভাবে মাঝে মাঝে সিনক্রেনাইজিং করে নিলেই হবে শুধু মাত্ত আপডেটগুলোই আসবে পুরাতনগুলো ঠিকই ওভিতে থেকে যাবে ।ওভি একাউন্ট হতে ইচ্ছামত যেকোন কনটাক্ট যোগ বিয়োগ ইডেটিং করতে পারবেন ।

এখন কথা হলো রিষ্টোর করবেন কিভাবে

একদম সহজ আপনার কন্টাক্টগুলো যেখানে আছে সেইখানে যান এবার নিচের ছবির মত Manage your device এ ক্লিক করুন



Restore Your device এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।


এবার আপনার মোবাইল থেকে সিনক্রেনাইজিং করুন তাহলেই সব কনটাক্ট রিষ্টোর হয়ে যাবে ।

এখন কথা হচ্ছে নতুন মোবাইলের বেলায় একই কনটাক্ট গুলো কি করে সিনক্রেনাইজিং করবেন ।খুবই সহজ অভি একাউন্ট থেকে Add a Device এ ক্লিক করুন এবং পুরাতন পদ্ধতিতে ওভি সেটিংসটি আপনার মোবাইলে নিয়ে আসুন এবং রিষ্টোর এর পদ্ধতিতে সিনক্রেনাইজিং করে নিন ।ব্যাস কাজ শেষ




(মোবাইল হতে আমি আমার 200 নাম্বার সিনক্রেনাইজিং করেছি এতে আমার ১ টাকা গেছে শুধু আর যারা আনলিমিটেড বা ১ জিবি ২ জিবি ব্যবহার করেন তাদের কোন টাকাই যাবেনা মানে শুধু ডাটা চার্জ কাটবে আর কোন চার্জ নাই )

কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান আমি সমাধান করে দেবো

এবার ২য় পদ্ধতি কম্পিউটারে ব্যাকআপ রাখবেন কিভাবে

প্রথম নকিয়া পিসি স্যুটটি আপনার পিসিতে ইন্সটল করুন পিসিতে না থাকলে Click This Link ডাউনলোড করে নিন।

এবার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন এবং পিসি স্যুটটি ওপেন করুন

তারপর নিচের ছবির মত ব্যকআপ অপশনে ক্লিক করুন

তাহলে ব্যাকআপ এবং রিষ্টোর নামে দুটি অপশন দেখতে পাবেন এবার ব্যাকআপে ক্লিক করুন কি কি ব্যাকআপ নিতে চান তা সিলেক্ট করুন কোথায় ব্যাকআপ রাখতে চান তা সিলেক্ট করুন ব্যাস কাজ শেষ ।রিষ্টোর করতে চাইলে রিষ্টোর এ ক্লিক করুন এবং কি কি রিষ্টোর করতে চান তা সিলেক্ট করুন অপেক্ষা করুন ব্যাস কাজ শেষ ।

মোবাইল দিয়ে তোলা ছবিকে আরও উন্নত করতে কিছু মোবাইল ফটোগ্রাফী টিপস

এখনকার যুগে অধিকাংশ মানুষের সাথেই সবসময় মাল্টিমিডিয়া মোবাইল থাকে আর তাই যেখানে সেখানে যাই ইন্টারেস্টিং লাগে আমরা ক্যামেরাতে তা তুলে নিয়ে আসি।

আমার মতো সামর্থ্যজনিত কারণেই হোক বা অন্য কারণেই হোক অধিকাংশদেরই ভালো ডিজিটাল ক্যামেরা নাই তাই মোবাইলই আমাদের শেষ ভরসা ।

আর তাই মোবাইল দিয়েই কি করে ভালো ছবি তুলা যায় তার কিছু টিপস আজকে তুলে ধরলাম[নিজস্ব কোন পরার্মশ থাকলে মন্তব্য করে জানাবেন]
  • যারাই মোবাইল দিয়ে ছবি তুলে তাদের সবচেয়ে বড় ভুল যেটা করে তা হলো ছবিতে ঠিকমত সাবজেক্টকে ফোকাস করেনা যেমন ধরুন আপনি আপনার চাচাতো ভাই্য়ের ছবি তুলেছেন তোলার পর দেখা গেলো সেখানে গাছগাছালী,বাড়ীঘর বেশি দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইকে খুজেই পাওয়া যাচ্ছেনা ।তাই ছবি তোলার সময় সাবজেক্টকে ঠিকমত ফোকাস করবেন এবং যতটা সম্ভব কাছ থেকে ছবি নিবেন তাহলে সহজেই ভালো ছবি পাবেন
  • মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় মোবাইলটিকে কোন প্রকার নাড়াচাড়া করবেন না তাহলে ছবি ভালো আসবেনা ।
  • খুব প্রয়োজন ছাড়া কখনোই ডিজিটাল জুম অপশনটি ব্যবহার করবেন না জুম ব্যবহারে ছবির কোয়ালিটি ভালো থাকেনা 
  • ছবি তুলার সময় সবোর্চ্চ রেজুলেশন ব্যবহার করুন যেমন আমি আমার নকিয়া এন৭৩[৩.২মেগাপিক্সেল] দিয়ে ছবি তুলার সময় ২০৪৮*১৫৩৬ সবোর্চ্চটাই ব্যবহার করি 
  • অনেক মোবাইলেই হোয়াট ব্যালেন্স নামে একটা অপশন থাকে যার কাজ আপনি কোন আবহাওয়াতে ছবি তুলছেন তা সিলেক্ট করে দেওয়া সারারণত এটা অটোমেটিক অপশনে থাকে এর বিভিন্ন অপশনগুলো পরিবর্তন করে দেখুন ছবিতে কিছুটা পরিবর্তন পাবেন ।
  • ছবি তুলার পর পিসিতে নিয়ে কিছুটা ইডিটিং করলে ছবির মান অনেক ভালো পাবেন ।

এবার আসুন ক্যামেরার ভিতরের কিছু অপশন নিয়ে আলোচনা করি

অধিকাংশ ক্যামেরা ফোনেই আপনি কোন মুডে ছবি তুলবেন সেটা সিলেক্ট করে দেওয়া যায় কিন্তু দু:জনক হলেও সত্যি আমি নিজে ব্যবহার করার আগে এই অপশনগুলো কাউকে ব্যবহার করতে দেখি নাই কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই অপশনগুলো ব্যবহার করলে ছবির কোয়ালিটির অনেক প্রার্থক্য হয় যা নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন

আমার নকিয়া এন ৭৩ তে কোন মুডে ছবি তুলবেন তা সিলেক্ট করে দেওয়া যায় ।নিচে দেখুন আমার মোবাইল ক্যামেরাতে কি কি মুডে ছবি তুলা যায় আপনার মোবাইলে চেক করে দেখুন এই অপশনগুলো আছে কিনা ।



  • প্রথমেই দেখুন Auto Mode বাই ডিফল্ট আপনি সবসময় এই মুডেই ছবি তুলেন ।সবসময় এই মুডটাই অটো সিলেক্ট থাকে 
  • দ্বিতীয়টা হলো User Defined মানে কোন ব্যবহারকারীর জন্য আলাদা সেটিংস সেভ করে রাখা
  •  Close up মুড কোন ছোট বস্তুকে ক্যাপচার করার জন্য এইটা ব্যবহার করা হয় মনে করুন আপনি কোন তেলাপোকা বা ফুলের ছবি তুলবেন তাহলে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করে তুলবেন সোজা বাংলায় বললে এই অপশনটা ব্যবহার করে সামনের সাবজেক্টটাকে ফোকাস করা হয় এবং পিছনটা ঘোলা হয়ে যায় ।নিচে দেখুন ক্লোজ আপ মুডে তুলা আমার একটা ছবি ।



  • Portrait অপশনটা ব্যবহার করবেন যখন আপনি কোন সাবজেক্টকে সবোর্চ্চ প্রাধান্য দিবেন উদাহরণ দিলে পরিষ্কার বুজবেন যেমন আপনি যদি কোন ব্যক্তি বা প্রানীর ছবি তুলেন তাহলে কিন্তু ছবিতে ব্যক্তিটাই সবচেয়ে প্রাধান্য পাবে তাই কারো ছবি তুলতে অবশ্যই অবশ্যই এই এই অপশনটা সিলেক্ট করবেন তারপর ছবি তুলবেন ।
  • landscape অপশন দিয়ে তখনই ছবি তুলবেন যখন আপনি কোন বড় মাঠ ,নদী অথার্ৎ যে ছবিতে বিশাল জায়গা প্রাধান্য দিয়ে ছবি তুলবেন মানে প্রাকৃতিক ছবি তুলবেন তখন এই অপশনটা সিলেক্ট করবেন নিচের ছবিটা দেখুন



  • Sports অপশন টা ব্যবহার করা হয় তখনই যখন কোন চলন্ত কোন কিছুর ছবি তুলা হয় মনে করুন উড়ন্ত পাখির ছবি তুলবেন বা চলন্ত গাড়ীর ছবি তুলবেন তাহলে এই অপশনটা ব্যবহার করবেন না হয় ছবিই তুলতে পারবেন না 
  • এবার আসুন Night মুড রাতের বেলা যখন ছবি তুলবেন তখন এই মুডে ছবি তুলবেন আরেকটা অপশন আছে Night Portait নিচের ছবি দুইটা দেখুন একটা অটো মুডে তোলা আর আরেকটা নাইট প্রোটেইট এ তোলা


রাতের বেলা কারো ছবি তুলতে নাইট পোট্রেট অপশন দিয়ে ছবি তুলবেন ।প্রার্থক্য একেবারে হাতে হাতে পাবেন ।

এই অপশনগুলো অধিকাংশ মোবাইল ক্যামেরাতেই আছে তবে নামে সামান্য তফাৎ থাকতে পারে ।আর হ্যা ছবির ধরণ অনুযায়ী অবশ্যই অবশ্যই মুড সিলেক্ট করে ছবি তুলবেন ভালো ছবি পাবেন নিশ্চিত থাকুন

আশা করি লেখাটি আপনাদের ভালো লাগবে ।আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন ।
আর আমার নকিয়া দিয়ে তোলা ছবিগুলো দেখতে এখানে ক্লিক করুন

সবাই সাবধান !আসছে Google Mobile Phone


গত কিছুদিন ধরেই আইটি ওয়াল্ডে একটা গুজব ছিলো যে খুব তাড়াতাড়ি গুগল তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন নিয়ে মোবাইল মার্কেটে তাদের অভিযান শুরু করছে।কিন্ত আজ গুগল নিশ্চিত করেছে যে গুগল সত্যি সত্যি তাদের নিজেদের মোবাইল নিয়ে আসছে।এটি ২০১০ সালে উন্মুক্ত করা হবে।আর এটি গুগলের জন্য তৈরী করছে HTC মোবাইল কোম্পানি।এখন পর্যন্ত যা জানা গেছে তা হল:


§  এটিতে আছে Snapdragon Processor
§  Capacitive multi-touch OLED screen
§  GSM নের্টওয়ার্ক
§  On-screen keyboard only
§  Runs on Android 2.1
এখন পর্যন্ত নিচের দুটি স্কিনশুট পাওয়া গেছে 




সবাই ভাল থাকবেন।আর ভবিষ্যত আপডেড পেলে আমি সাথে সাথে জানিয়ে দেব।

ইন্টারনেট হতে ফ্রী পাঠান গ্রামীন ফোনের ইন্টারনেট সেটিংস

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে ইন্টারনেট সেটিংস লাগেআর এজন্য এসএমএস করে সেটিংস আনতে হয় আর এজন্য এসএমএস এর চার্জ দিতে হয় কিন্তু এখন আপনি ইচ্ছা করলে ইন্টারনেট হতে একদম ফ্রীতে আপনার গ্রামীন নাম্বারে ইন্টারনেট সেটিংস পাঠাতে পারেন একদম সহজেপ্রথমে এই লিংকে ক্লিক করুন তারপর Vender হিসেবে আপনার মোবাইল প্রস্তুতকারীর নাম সিলেক্ট করুন তারপর মডেল নাম্বার সিলেক্ট করুন এবার আপনি কোন  সেটিংস চান তা সিলেক্ট করুন সেটিংস হিসেবে আপনি Mms,wap,internet দেখতে পাবেন এখান হতে আপনার প্রয়োজনীয় সেটিংস অথবা তিনটি সেটিংস একসাথেই পাঠাতে পারেনএবার আপনার মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার দেবার সময় খেয়াল রাখবেন আগেই প্রথম দুটি অক্ষর মানে 17 দেয়া আছে এর মানে 017 এর পরের সংখ্যাগুলো শুধু বক্সের ভিতরে লিখবেনএবার Send এ ক্লিক করুন এবার একটি Authentication code আপনার মোবাইলে পাঠানো হবে এই নাম্বারটি প্রবেশ করান তাহলেই আপনার মোবাইল নাম্বারে চলে আসবে ফ্রী মোবাইল সেটিংস আশা করি আপনাদের ভাল লাগবে সবাই ভাল থাকবেন

xpPhone-পৃথিবীর প্রথম Windows XP Operating System চালিত মোবাইল ফোন

এতদিন আমরা সবাই শুনে এনেছি মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে  Symbian, Windows or Android এইসব ব্যবহার করা হয় কিন্তু এবার Technology Group Limited (ITG) তৈরী করেছে Windows XP Operating System চালিত মোবাইল ফোন ।এটি পৃথিবীর প্রথম মোবাইল ফোন যাতে অপারেটিং সিস্টেম হিসেবে Windows XP কে ব্যবহার করা হয়েছে।আর এর নাম দেয়া হয়েছে XP phone.

চলুন তাড়াতাড়ি এর ফিচারগুলো জেনে নেই
  • AMD Super Mobile processor 
  • Dual hard drive SSD and HDD
  • Supports 2G and 3G network standards – HSDPA, HSUPA and EVDO
  • 4.8-inch TFT LCD with 800 x 400 pixels touchscreen and QWERTY keyboard
  • Integrated A-GPS
  • CMOS camera for taking pics or capturing videos
  • Bluetooth and Wi-Fi support

 কবে এই ফোন বাজারে আসবে এই ব্যাপারে কিছূ জানা যায়নি ।ভাল থাকবেন

কম্পিউটার হতে চালু করুন মোবাইলের সফটওয়্যার ,খেলুন মোবাইল গেমস, করুন Mig33 চ্যাট


আমার ব্যক্তিগতভাবে একটা আক্ষেপ  ছিল ইস, মিগ৩৩ চ্যাট যদি কম্পিউটার হতে করতে পারতাম কারণ জীবনের প্রথম চ্যাট মিগ৩৩ দিয়ে শুরু করেছিলাম আবার মোবাইলের কোন সফটওয়্যার বা গেমস নিয়ে লিখতে গেলেও সমস্যায় পড়তাম কারণ আমার মোবাইল মাল্টিমিডিয়া না সাধারন মোবাইল।আজকে এর একটা ফাটাফাটি সলিউশন পেলাম এবার হতে মোবাইলের সবকিছু মানে সফটওয়্যার যেমন ওপেরা গেমস ,চ্যাট সবকিছুই করা যাবে কম্পিউটার হতে আর একেবারে সহজে।
তাহলে চলুন পুরো ব্যাপারটা বিস্তারিত জানি।
কম্পিউটারে মোবাইলের সফটওয়্যারগুলো চালানোর জন্য Sjboy J2ME Emulator নামের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তাহলে প্রথমে এই লিংক হতে Sjboy  J2ME Emulator সফটওয়্যারটি ডাউনলোড করুন সাইজ ১.২ মেগা ।এবার ইন্সটল করে নিন।
এবার আপনার পছন্দের মোবাইল সফটওয়্যারটির উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করুন এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন ব্যাস আপনার মোবাইলের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।মনে রাখবেন মোবাইলের জাবা সফটওয়্যারগুলো নেট হতে কম্পউটারে ডাউনলোড করলে জিপ আকারে থাকে ।জিপ ফাইলকে আনজিপ করার কোন প্রয়োজন নাই শুধুমাত্ত কার্সর রেখে রাইট ক্লিক করুন এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন ব্যাস আপনার মোবাইলের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।আরেকটা কথা জাবা সফটওয়্যারগুলো  যেমন ওপেরা মিনি ,মিগ৩৩ খুব সহজেই কম্পিউটারে ওপেন করে ব্যবহার করা যায় কিন্তু সিমবিয়ানগুলো ওপেন করতে নকিয়া পিসিসুট ইন্সটল করা লাগে এবং ওপেন করতে অনেক ঝামেলা হয় কারণ সফটওয়্যারটি মূলত জাবা সফটওয়্যারের জন্যা তৈরী। Getjar হতে কম্পউটারে কোন মোবাইল সফটওয়্যার নামানোর সময় মোবাইলের মডেল নাম্বার চায় সেক্ষেত্তে আপনার ইচ্ছামত যেকোন মডেল সিলেক্ট করে দিন তাহলেই চলবে।আর মোবাইলের সকল সফটওয়্যার ,গেইমস Getjar এ পাবেন।আর কোন সমস্যা হলে জানাবেন।সবাই ভাল থাকবেন

SAMSUNG EARTH BLUE চার্জ হবে শূধূ মাত্ত সৌর বিদ্যূতে


 


মোবাইল প্রস্তুতকারক কোম্পানি স্যামসাং এই বছরের মধ্যেই Samsung Blue Earth নামের মোবাইল ফোন বাজারে ছাড়বে বলে ঘোষনা দিয়েছে।Samsung Blue Earth মোবাইল ফোনের সবচেয়ে বড় দিক হচ্ছে এটি পৃথীবার প্রথম মোবাইল ফোন যা শুধু মাত্ত সৌর বিদ্যূতের সাহায্যে চলবে।সৌর বিদ্যূত


ছাড়া এটিকে চার্জ দেবার আর কোন উপায় নাই ।চার্জার দিয়ে এটিকে চার্জ করা যাবেনা।Samsung Blue Earth এর মোবাইলের পেছনের দিকের অংশে এর সৌর প্যানেল অবস্হিত।এই ফোনটিতে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এটি টাচ ইস্কিন মোবাইল ফোন।মূলত পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেই এই ফোনটি তৈরী করেছে Samsung



 

লেখাটি শেয়ার করুন