মধ্য এশিয়ার চমৎকার দেশ উজবেকিস্তান, এদেশে প্রথমে যখন প্রবেশ করবেন তখন আপনার যে বিষয়টা চোখে পড়বে আপনি ইউরোপের কোন দেশে চলে এসেছেন। এখানকার মানুষজনের গঠন ,চারপাশের ভাইব যেমন বাড়ি ঘর রাস্তাঘাট অনেকটাই ইউরোপ ধাঁচের । যদিও উজবেকিস্তানের ৯০% মানুষই মুসলমান অর্থাৎ মুসলিম প্রধান দেশ হলো উজবেকিস্তান
উজবেক এর রাজধানী হলো তাশখন্দ। উজবেকিস্তান মুলত সোভিয়ান ইউনিয়নের আন্ডার ছিলো পরে ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে আলাদা হয়ে যায় যদিও এখনো রাশিয়ান ফেডারেশনের প্রভাব এই অন্জলগুলোতে রয়ে গেছে। মোট জনসংখ্যা সাড়ে তিন কোটি ৬০ লা্খের মতো। ৮০% এলাকাই হলো সমতল আর বাকীটা পাহাড়ী এলাকা।
উজবেকিস্তানে যদি ঘুরতে চান তবে কমন বললে তাশখান্দ /সমরখন্দ /বুখারা /খিব এগুলোই এর বাইরে অনেক কিছু আছে তবে সেটা আ্পনার ইন্টারেস্ট ও সময়ের উপরে নির্ভর করে যেমন চিমগান পবর্ত এলাকায় শীতকালে বরফ পাবেন।





