গুগল ক্রোম অথবা মজিলা দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে জনপ্রিয় সব ফরম্যাটে [টিউটোরিয়াল ]

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এ প্রতিদিন হাজার হাজার নানা ধরনের ভিডিও শেয়ারিং হচ্ছে যেগুলো দেখার সাথে সাথে আবার ডাউনলোড এর খায়েশ যে কারোরই হতে পারে কিন্তু বেরসিক ইউটিউব কতৃর্পক্ষ সরাসরি ডাউনলোড করার কোন সুযোগ রাখেনি তাই আপনাকে অন্য কোন উপায় ডাউনলোড করতে হবে ।

যারা আইডিএম ব্যবহার করেন তারা জানেন যখন আপনি ইউটিউবে কোন ভিডিও প্লে করা হয় তখন সাথে সাথে আইডিএমে ভিডিওটা ডাউনলোড করার অপশন চলে আসে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যায় কিন্তু এটা শুধুমাত্ত FLV ফরম্যাটে ডাউনলোড হয় আবার যাদের আইডিএম বা সমমনা ডাউনলোড ম্যানাজার নেই তারা ডাউনলোড করার সময় এই সাইট সেই সাইট নানা ধরনের ঝামেলায় পড়েন ।

কিন্তু আপনি যদি মজিলা অথবা ক্রোমের Easy YouTube Video Downloader নামের এ্যাড অনটি আপনার ব্রাউজারে যুক্ত করে নেন তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই জনপ্রিয় সব ফরম্যাট যেমন FLV, 3GP, MP3, MP4, 720p HD and 1080p Full-HD ইউটিউবের যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন

মাগো আমি যুদ্ধে আছি একুশ শতকের যুদ্ধা আমি দেশকে জিতাইয়া তবেই ঘরে ফিরবো তুমি দোয়া করো মা মাগো

বাংলাদেশ আর আয়ারল্যান্ডের বিশ্বকাপ খেলা,  বড় পর্দায় খেলা দেখতেছি বিশাল  উত্তেজনা সেই প্রথম ওভার থেকে শুধু গলাবাজির উপরে আছি ,গলার জোরে আজকে বাংলাদেশকে জিতাইয়া আনমু  ।বাংলাদেশের অবস্হা তখন টাইট আম্মা দিলো কল

আম্মা: কিরে কই তুই?
আমি : কেন ?
আম্মা :বাসায় আসবিনা ??
আমি :মাগো আমি যুদ্ধে আছি একুশ শতকের যুদ্ধা আমি,  দেশকে জিতাইয়া তবেই ঘরে ফিরবো তুমি দোয়া করো মা মাগো
আম্মা: ডায়লগ ভালাই শিখছস যুদ্ধ করা লাগবোনা  তাড়াতাড়ি বাসায় চলে আইস

আমি বাসায় আসার পর

আমি :মাগো মা, তোমার ছেলে পারছে তুমার দেশরে আমি জিতাইয়া আনছি
আম্মা: তুর ফাজলামো গুলা আর গেলো না আয় বাবা বুকে আয়

ভুমিকম্পের সময় আমাদের করণীয় [বাঁচতে হলে জানতে হবে]

প্রাকৃতিক ভাবে বাংলাদেশ ভুমিকম্পপ্রবণ এলাকাতে অবস্হিত আর ইদানিং দেখা যাচ্ছে খুব ঘণ ঘণ ভুমিকম্প হচ্ছে ,যদিও এখন পযর্ন্ত কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়নি তবুও বিশেষজ্ঞদের আশংকা যেকোন সময় বড় ধরনের ভুমিকম্প হতে পারে আর এতে লাখো লাখো মানুষ মারা যেতে পারে । 

সরকারী পর্যায় থেকে উদ্যেগ গ্রহণ করে রাখা জরুরী যদিও আমাদের দেশের যে প্রেক্ষাপট সরকারী উদ্যোগের আশা করে থাকাটা পুরোই বোকামি ।।

আসুন জানি ভুমিকম্পের সময় আমাদের করণীয় কি কি 

২৫ শে ফেব্রুয়ারী : কলংকময় যে দিনটি হয়তো আমরা ভুলে যাবো

জাতি হিসেবে আমরা অনেক অদ্ভুত আমরা দ্রুত সবকিছু ভুলে যেতে পারি,সেই স্বভাবের কারণেই হোক অথবা অন্য কারণেই হোক ২৫ শে ফেব্রুয়ারি তারিখটা মনে হয় অনেকেই ভূলে গেছে ।

 আজ ২৪ ই ফেব্রুয়ারি একদিন পরেই ২৫ শে ফেব্রুয়ারি, ১৯৭১ সালের পর বাঙ্গালী জাতির সবচেয়ে কলংকময় অধ্যায় ।এই দিনে বিডিআরের কিছু সদস্যের বিদ্রোহ এবং তাতে সরকার ও বিরোধীদল সংশ্লিষ্ট রাজনীতিবিদদের ষড়যন্ত্রের বলি হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী দেশপ্রেমিক ৫৭ জন অফিসার সহ মোট ৭৩ জন শহীদ হয় ।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি,২৫ শে ফেব্রুয়ারী সকালে যখন আমি টিভি অন করি তখন সকল চ্যানেলেই দেখি বিদ্রোহ নিয়ে ব্রেকিং নিউজ দেখাচ্ছে তবে আমার মনে পড়ছে আমি প্রথম যে নিউজটি দেখেছিলাম তা হলো "রাইফেলস মার্কেটের ভিতরে বিডিআর অবস্হায় নিয়েছে"
তার কিছুক্ষণ পরেই বিডিয়ারের কিছু জওয়ান টিভি মিডিয়াকে জানালো তারা বিদ্রোহ করেছে এবং বিদ্রোহী জওয়ানরা তাদের  বিদ্রোহের পক্ষে যুক্তি তুলে ধরে সেনাবাহিণীর  অফিসারদের বিরুদ্ধে নানা ক্ষোভ জানাচ্ছে কিন্তু ভেতরে যে তারা কত বড় গণহত্যা চালিয়েছে তা তারা বেমালুম চেপে গেলো ।

হায় হায় মাশরাফি নাকি এ্যাডাম টিজিং এর শিকার হইছে ,দেশে কলিকাল জোরেশোরে চলতেছে মনে হয় :(

হায় হায় একি খবর শুনলাম আমাগো দেশের প্রাণ দেশের মান নড়াইল এক্সপ্রেস  মাশরাফিরে নাকি দুই মাইয়া এ্যাডাম টিজিং করছে ।

খবরটা এইরকম যে মাশরাফি ভাই হাওয়া মে উড়তা যায়ে মেরে লাল দু পাট্রা..........গান গাইতে গাইতে বাসা থেকে যেই মাত্ত দুই কদম ফেলছে রাস্তার পাশে খাড়াইয়া থাকা দুই বখাটে মেয়ে উনার উদ্দেশ্যে অশালিন মন্তব্য ছুইড়া দিছে আর এতে মাশরাফি ভাইয়ের মনে কষ্ট লাগছে এবং উনার মনে একটাই প্রশ্ন জাগছে আমার যদি এই অবস্হা হয় দেশের আপামর জনসাধারণের কি অবস্হা হবে :(

দেশে কলিকাল চলতেছে জানি কিন্তু এই কলিকালের ব্যাপ্তি যে এত দুর গড়াইছে তা জানতাম না

মাশরাফির যদি এই অবস্হা হয় তাইলে আমাগোর মতো আমজনতার কি হবে ??

মুল খবরটা প্রথম আলোর 

আমাকে যেতে দাও আমি চলে যাবো

আমাকে যেতে দাও,আমি চলে যাবো
আমাকে থামাও ,আমি থেমে যাবো

চলে যাচ্ছি আমি ,ফিরে আসছিনা
থেমে যাবো আমি ,আর কখনো চলবোনা 

আমি কি করবো সেখানে
যেখানে তুমি নাই , তুমরাও নাই
নি:সঙ্গো আমি নি:স্ব হতে চাইনা আবার

আমাকে যেতে দাও,আমি চলে যাবো
আমাকে থামাও ,আমি থেমে যাবো


  পৃথিবীটা আমার অন্যরকম 
      আমি নিজেই এলোমেলো ,ভীষন অগোছালো
হাতটুকু আকড়ে ধরতে চাই তোমার 
দাড়াতে চাই নিজের মতো আবার

আমাকে যেতে দাও,আমি চলে যাবো
আমাকে থামাও ,আমি থেমে যাবো

তোমাদের স্বার্থপর নগরিতে আমি বড় বেমানান
নিজেকে বড় জন্জাল মনে হয়
আমি হতে চাইনা তোমাদের মতো 
হতে চাই আলোকের মতো আলোকিত 

আমাকে যেতে দাও,আমি চলে যাবো
আমাকে থামাও ,আমি থেমে যাবো


Beautiful Bangladesh : The School Of Life

The School of Spirit,
The School of Bravery
The School of Talent
The School of Playfulness
The School of Celebration
The School of Happiness
The School of Hope
The School of Mysticise
The School of Freedom
The School of Adventure
The School of Togetherness
The School of Art
The School of Love

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে.. [উৎসর্গ : বাংলাদেশ ক্রিকেট দল]

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি
শক্ত করে রে.............এ.......

জীবন কাটে যুদ্ধ করে 
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
ও ..............ও ....................ও ...............ও........................

ঘরবাড়ির ঠিকানা নাই
দিনরাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই

জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে..........

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ওই গন্ধ কেমন জানিনা ....জানিনা
জোছনার দৃশ্য চোখে পড়ে না.......পড়েনা
তারাও তো ভুলে কভু ডাকে না

বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙ্গে পড়ে
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়
ও..............ও....................ও...........ও

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হঠাত কে যে শঙ্খ শোনায়
দেখি ওই ভোরের পাখি গায়

তবু তরী বাইতে হবে 
খেয়া পাড়ি দিতেই হবে
যতই ঝড় উঠুক সাগরে

তীর হারা এই ঢেউয়ের সাগর
                              পাড়ি দেবো রে...............................

লেখাটি শেয়ার করুন