টরেন্ট কি ,টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করা যায় (টিউটোরিয়াল )

এক কথায় যদি সহজভাবে টরেন্ট কি বুঝতে চান তাহলে টরেন্ট হলো সেই পদ্ধতি যার মাধ্যমে একজনের পিসি থেকে আরেকজনের পিসিতে ফাইল ট্রান্সফার করা হয় । এ ধরনের নেটওয়ার্ককে বলা হয় P2P ফাইলে শেয়ারিং নেটওয়ার্ক

এবার আসি টরেন্টের বেশ কিছু পরিচিত শব্দ নিয়ে  :

Torrent কি : P2P ফাইল শেয়ার , P2P হলো Peer 2 Peer
Peer কি : যে একি সময়ে ডাউনলোড ও আপলোড করে। 
Seeds কি: যে  আপলোড করে। 
Leecher কি : যে  ডাউনলোড করে ।
Client কি : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাউনলোড করা হয়।
Tracker কি : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।

বিধি কলমে নাই কালি -মুজিব পরদেশীর কালজয়ী গান

বিঁধি কলমে নাই কালি
আমার ওই পোঁড়া কপালে 
এইকি লেইখা ছিলিরে 
কলমে কি নাই কালিরে ? বিঁধি.....

যে দশটি মালায়লাম মুভি না দেখলে আপনার জীবন মাত্র দশ আনা বৃথা ।

মালায়লাম মুভি !!! অবাক হচ্ছেন তাইনা !! ? আসলে মালায়লাম মুভি ইন্ডাস্ট্রি হলো ভারতের সাউথ ইন্ডিয়ার কেরালা রাজ্য ভিত্তিক মুভি ইন্ডাস্ট্রি।  সাউথ ইন্ডিয়ার চারটি মুভি ইন্ডাস্ট্রির মাঝে এটি একটি আর বাকীগুলো হলো তামিল তেলেগু ও কান্নাডা । 

সাউথ ইন্ডিয়ান মুভি মানেই ধুম ধাড়াক্কা এ্যাকশন ,এ ধারণার বাইরে গিয়ে অনেকটা কাহিনীনির্ভর মুভি তৈরি করে মালায়লাম মুভি ইন্ডাস্ট্রি । মুভিগুলোতে এ্যাকশন বলেন আর আইটেম সং বলেন এগুলো খুবই কম দেখা যায় এককথায় গুড ফিলিংস টাইপ মুভি তৈরি করে ওরা । কাহিনী সিম্পল বাট ওদের প্রেজেন্টেশনগুলো অনেক সুন্দর । 

সাজেক ভ্যালীর গাইডলাইন : কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন ।

প্রকৃতির অপার সৌন্দর্যের আঁধার আমাদের মাতৃভূমি রূপসী বাংলা । রূপের অপার সৌন্দর্যের সাঁজে সেজে আছে বাংলা মা । আমরা সৌন্দর্যের খোঁজে ছুটে বেড়াই বিশ্বের বিভিন্ন দেশে । কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের দেশের সৌন্দর্য তাদের চেয়ে কোন অংশে কম নয় । আমরা বিভিন্ন দেশের গ্রীন ভ্যালী দেখতে যাই কিন্তু ঢাকা থেকে মাত্র ৭/৮ ঘণ্টা গাড়ি পথে পার্বত্য অঞ্চলের রাঙামাটি জেলার সাজেক ভ্যালী টা আমরা কজনই বা দেখেছি । হাতে দুই দিন সময় নিয়ে বেড়িয়ে পড়ুন এ সৌন্দর্য অবলোকন করার জন্য, যা আপনার সুন্দর একটি স্মৃতি হয়ে কল্পনায় গেঁথে থাকবে ।

সাজেক এমনই অসাধারণ সৌন্দর্য্যে ভরে উঠে চারপাশ 

মানসিক রোগ : যে বিষবৃক্ষ পুষে রেখেছেন আপনার মনের ভিতরে

লেখাটা শুরু করবো আমার এক ফিনল্যান্ডের বন্ধুর উদাহরণ দিয়ে ,বন্ধু আমার সাইকেল নিয়ে বের হলো তবে ভুলে হেলমেট নেয়নি তো রাস্তায় পুলিশ আটকালো  জিজ্ঞাসা করলো যে তুমি হেলমেট ছাড়া কেন সাইকেল নিয়ে বের হয়েছো ? আমার বন্ধু কায়দা করে উত্তর দিলো আমি আসলে ডিপ্রেশনে (বাংলায় বিষণ্ণতা) ভুগছি এজন্য ভুলে গেছি একথা শুনে  পুলিশ সাথে সাথে বললো তুমি ডিপ্রেসড ও মাই গড ওয়েট আমি ডাক্তার ঠিক করে দিচ্ছি বলেই সে স্হানীয় সরকারী হাসপাতালে ফোন করে সবকিছু ঠিকঠাক করে দিয়ে বললো তাড়াতাড়ি চিকিৎসা করাতে।

এবার চিন্তা করুন আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি আপনার মা বাবা বা যাকেই বলুন না কেন বললে বলবে এই করো সেই করো শয়তানি ছাড়ো এইসব ডং ছাড়ো পড়ালেখায় মনোযোগ দাও তোমার এইসব ন্যাকামি আমরা বুঝি । 

উন্নত দেশগুলোতে শারিরিক অসুস্হতার পাশাপাশি মানসিক অসুস্হতাকে খুব গুরুত্ব দেওয়া হয় কারণ হলো মানসিক ভাবে সুস্হ মানুষই আসলে দুনিয়াতে সফল মানুষ হয় কিন্তু আমাদের দেশে এসব সমস্যা বললে আপনাকে উল্টো পাগল বা মাথা খারাপ হয়ে গেছে এমন কিছু ভাবা শুরু করবে অথচ আপনার যেমন শারিরিক অসুস্হতা যেমন জ্বর টাইফয়েড এসব হতে পারে তেমন আপনার স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ।  শারীরিক অসুস্হতার যেমন ওষধ এবং চিকিৎসা আছে তেমনি মানসিক চিকিৎসারও ঔষধ এবং চিকিৎসা আছে । 

আমেরিকার ১৮% মানুষ মানসিক সমস্যাতে আক্রান্ত তবে ওদের অধিকাংশ মানুষই নিয়মিত চিকিৎসা নিয়ে সুস্হ হয়ে উঠে ,বাংলাদেশ মানসিক রোগ এর পরিসংখ্যানে দেখা যায় প্রায় এক কোটি মানুষ এর উপরে মানসিক সমস্যাতে আক্রান্ত কিন্তু চিকিৎসা নেবার হার একদমই কম । কাউকে নিজের কষ্টটা যন্ত্রণাটা বলতে না পারা কে কি ভাববে এসব চিন্তা করে এদেশে কেউ মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চায়না ।

আজকের লেখায় আমি প্রধান প্রধান কিছু মানসিক সমস্যা নিয়ে লিখবো যেগুলোতে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় ।

প্রাচ্যের স্কটল্যান্ড শিলং : মেঘ পাহাড় আর ঝরনার গল্প

মাইলের পর মাইল এমন মেঘ আর পাহাড়ের খেলা আপনাকে মুগ্ধ করে রাখবে
সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে শিলংকে ব্রিটিশরা নাম দিয়েছিলো প্রাচ্যের স্কটল্যান্ড , প্রাচ্যের এই স্কটল্যান্ডের রুপে মুগ্ধ হয়ে  প্রতিবছর সারা বিশ্ব থেকে হাজার হাজার টুরিস্ট আসে শিলং এর রুপ দেখতে ।

সিলেট এর তামাবিল জাফলং এর দিক থেকে যখন দিগন্ত জোড়া মাথা উচু করে দাঁড়ানো পাহাড়গুলো থেকে ঝরনার পানি নেমে আসতে তখন আমাদের আফসুস ছিলো একটাই ইস !! এগুলো যদি আমাদের হতো :( আমার মনে হয় শুধু আমাদের না যারাই জাফলং এর দিকে গিয়েছে সবার একটাই আফসুস ছিলো ইস !! যদি আমাদের হতো !!

 আফসুসটা বাড়তে বাড়তে যখন আফসুসের পরিমাণ পাহাড় সমান তখনই হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়ে নিলাম, না প্রাচ্যের স্কটল্যান্ড মানে শিলং এবার যাবোই । সিদ্ধান্তটা সত্যিকার অর্থে মাত্র একটা বৈঠকে ছিলো সবাইকে বলতেই সবাই দেখি এক পা এক হাতে খাড়া ।।

ভারতীয় ভিসার আদ্যোপান্ত : কিভাবে করবেন ? কি কি লাগবে ? কেন রিজেক্ট হতে পারে ।।

ভ্রমণ চিকিৎসা বা শপিং যাই বলেন ইদানিং বাংলাদেশ থেকে ভারত যাবার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে ।।ভ্রমণের জন্য অবশ্য ভারত খুব বিখ্যাত, একটা কথা প্রচলিত আছে ভারত দেখলেই নাকি পৃথিবী দেখা হয়ে যায় ।।
শুধুমাত্র জানার অভাবে অনেকে মনে করে ভিসা করা এবং ভিসা পাওয়া মনে হয় খুবই কঠিন ,আসলে ব্যাপারটা এমন জটিল না আপনার কাগজপত্র সব ঠিক ঠাক থাকলে আপনাকে ওরা ভিসা দিতে কার্পণ্য করবেনা ।

যাই হোক সম্প্রতি আমার ভারতীয় ভিসা করার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি চলুন .....

কিভাবে তৈরি করবেন গরুর মাংশের বার বি কিউ

ঈদের এ মৌসুমে মাংশ ভাত খিচুরি পোলাও খেতে খেতে অরুচি ? একটু ভিন্ন স্বাধের রেসিপি ট্রাই করতেই পারেন সেক্ষেত্রে গরুর মাংশ দিয়ে বার বি কিউ  করার মতো অসাধারণ আইডিয়া আর হতেই পারেনা আর এই কুরবানীর সময়ে বাসা থেকেই মাংশ নিয়ে কাজটা করে ফেলতে পারেন ।। বন্ধু বান্ধব অথবা পরিবারের সবাইকে নিয়ে জম্পেশ জমে উঠবে বার বি কিউ পার্টি ।।

লেখাটি শেয়ার করুন