ঝটিকা সফরে চার জেলা ঠাকুরগাও দিনাজপুর সৈয়দপুর ও রংপুর

হুট করে একটা ব্যবসায়ীক কাজে ওদিকে যাই ভাবলাম ব্যবসার সাথে একটু ঘুরোঘুরিও হয় যাক। যে চিন্তা সে কাজ ঠাকুরগাও ঘুরে দিনাজপুর হয়ে সৈয়দপুরে রাত কাটালাম এরপরদিন রংপুর শহরটা দেখে ঢাকা ব্যাক করলাম। 

 




 প্রথমে আমরা রাণীশৈংকল নেমে চলে গেলাম , সেখানে রাজা  রাজা টংকনাথের রাজবাড়ি দেখতে গেলাম এটা ১৯০০ শতকের দিকে প্রতিষ্টা করেছিলেন।  রাণীশৈংকল উপজেলা সদর থেকে ৪-৫কিমি দুরে এটা অবস্থিত। 

 



 রাণীশৈংকল দেখে আমরা চলে আসছি ঠাকুরগাও এর বালিয়াডাঙ্গা উপজেলাতে ,উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিমি দুরে মন্ডুমালা গ্রামে আছে বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আম গাছ। ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ , প্রায় ২ বিঘা জমি বিস্তৃত প্রকান্ড এক আম গাছ যা ২০০ বছর + পুরাতন। 

 

এটা দেখে আমাদের এবারের গন্তব্য হলো জ্বিন মসজিদ / বালিয়া মসজিদ যা ঠাকুরগাও এর ভুল্লী থানার বালিয়া গ্রামে অবস্থিত। 

 



অসাধারণ নির্মাণ শৈলীর এ মসজিদটির বয়স + , কথিত আছেকোন এক অমাবস্যার রাতে জিন-পরিরা এই এলাকা উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে । তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে এ কারণে এটার নাম জ্বিনের মসজিদ। 

 

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন