শ্রীলংকার পীকু ট্রেইল কি ? জানুন আমার অভিজ্ঞতা থেকে।

সম্প্রতি শ্রীলংকার পীকু ট্রেইলে স্টেজ ১১ এবং ১২ ট্রেকিং করেছি আমাদের ৬ জনের টিম। ভাবলাম আপনাদের জন্য আমার জানাশুনার মাঝে এ নিয়ে একটু বিস্তারিত ব্লগ লিখি। 

 

                                                               পেকো ট্রেইলে লেখক

পীকু ট্রেইলটা হলো শ্রীলংকার একটা জনপ্রিয় ট্রেকিং রুট ,যেটা ৩২২ কিমি দীর্ঘ এবং এই রুটটাকে ২২টা ধাপে বিভক্ত করা হয়েছে।  ১ থেকে ২২ টা ট্রেইল স্টেজ । 

এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে এই ট্রেকিং রুটটা আসলে কি ? মানে কোথায় যায় এটা দিয়ে কি এচিভমেন্ট হয় ? 

খুব সহজ করে বললে শ্রীলংকা তার পাহাড়ী গ্রামীণ জনপদ , চা বাগান  ও বনের মধ্যে দিয়ে এই ট্রেকিং রুটটা তৈরি করেছে ,এই ট্রেকিং এ আপনি শ্রীলংকার গ্রামীণ জনপদ দেখতে পারবেন ,চা বাগানের মধ্যে দিয়ে হাটবেন ,বনের ভিতরে ওয়াটার ফলসগুলো দেখবেন। এটাই মুলত এই ট্রেকিং রুটের অর্জন। আলাদা করে কোন বড় কোন পাহাড় জয় করবেন এখানে এ বিষয় নেই। তবে ট্রেকিং রুটটা কিন্তু প্রায় ৩০০০-৫০০০ ফুট উচু পাহাড়ী রাস্তা দিয়ে গেছে। বুঝানোর সুবিধার্থে বলি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ৩৪০০ ফুট উচু। 

পীকু ট্রেইলটি শুরু হয়েছে ক্যান্ডি থেকে এবং শেষ হয়েছে নুওয়ারা এলিয়ায় এসে। 

২২ স্টেজের পেকো ট্রেইল ম্যাপ 

 

২২টা ধাপে বিভক্ত বলে ট্যুরিস্টরা তাদের পছন্দমত কিছু স্টেজ /ধাপে ট্রেকিং করে যেমন ধরুন কেউ ২টা স্টেজে ট্রেকিং করলো কেউ ৫টা করলো এমন যেমন আমরা ২টা স্টেজ মানে ১১ ও ১২ তম স্টেজে ট্রেকিং করেছি এ সময়ে আমরা ওয়াটার ফলস দেখেছি চা বাগানের ভিতর দিয়ে হেটেজি ,হোম স্টে তে থেকেছি। 

 আশা করি পীকু ট্রেইলটা কি আপনার একটা ধারণা হয়ে গিয়েছি। এই ট্রেইলটা মুলত ইউরোপিয়ান ইউনিয়ন /ইউএসএইড ও শ্রীলংকার যৌথ অর্থায়নে পরিচালিত করা হয়। 

 বন্ধু নিজামের পরামর্শে এবারের ট্যুরে আমরা পীকু ট্রেইলে দুইটা স্টেজ ট্রেকিং করার সিদ্ধান্ত নেই, ১১ ও ১২ তম স্টেজ আর এই রুটে গাইড নেয়া ম্যান্ডাটরি নয় তবে নেয়া বেটার। আপনি ম্যাপ ইউজ করেও ঘুরে আসতে পারবেন। 

১১ তম স্টেজ শুরু হয়েছে Horton Plains থেকে উদাবেরিয়া পর্যন্ত প্রায় ১৪কিমি ট্রেকিং রুট , আমরা সরাসরি চলে যাই ওহিয়া তে ,সেখানে নাইট স্টে করি। পরদিন ভোরে গাইড হাজির হবার পর চলে যাই Horton Plains ন্যাশনাল পার্কে যেটা একটা ওয়াল্ড হ্যারিটেজ পার্ক। ভীষণ সুন্দর ও একদম গুছানো যা আপানকে মুগ্ধ করবেই কিছু কিছু জায়গা তে আপনার মনে হবে ওয়েস্টার্ন মুভির দৃশ্য। 

যাই হোক এখানে ৯ কিমি ট্রেকিং করবো ওয়াটার ফলস দেখার জন্য ,পার্ক +ওয়াটার ফলস মিলে চমৎকার একটা কম্বিনেশন পাবেন। 

আমরা এখানে ৯ কিমি ট্রেকিং করে Bakers Falls! দেখেছি চমৎকার ও বিশাল একটা ফলস সেটা দেখে আমরা উদাবেরিয়ার দিকে ট্রেকিং শুরু করি। গ্রামীণ জনপথ ,চা বাগান ,পাইন বন সব পেরিয়ে পৌছে যাই উদবেরিয়া। এই জায়গাটা অনেক সুন্দর পাহাড়ের ঢালে হোম স্টে নীচে ঝর্ণা এককথায় অসাধারণ। 

 

উদাবেরিয়াতে আমাদের হোম স্টে ,আনুমানিক ৪৫০০ ফুট উঁচুতে


এখানে চমৎকার ভিউ সহ একটা হোম স্টে তে ছিলাম । পরদিন আবার ১৪ কিমি ট্রেকিং করে চলে আসি হাফুতালে। এখান থেকে ট্রেন ধরে আমরা আবার এল্লাতে আসি। মানে পাহাড় ট্রেকিং ,ট্রেনি জার্নি সব মিলিয়ে জোশ কম্বিনেশন। 

এখন একটা প্রশ্ন আপনার মাথায় আসবে যে আপনি পেকো ট্রেইল কোথায় থেকে শুরু করবেন ,এটা্ আসলে একেক জনের একেক রুট বা ইন্টারেস্ট নির্ভর করে। ২২টা স্টেজ নিয়ে গুগল করে দেখতে পারেন আপনার কোনটা ভালো লাগে ,অনেক ব্লগ পাবেন যেটা পছন্দ হয় সেটা থেকে আপনার সময় ও ইন্টারেস্ট অনুযায়ী বাছাই করে নিন।  

এছাড়া আমরা যে গাইড নিয়েছিলাম তার নাম +94 76 741 6497 রিজওয়ান তার হোয়াটসাএ্যাপ নাম্বার। তার সাথেও আলোচনা করতে পারেন। 

 

আরেকটা কথা Peoke trail লিখে সার্চ দিলে প্লে স্টোরে একটা এ্যাপস পাবেন এই এ্যাপসে পুরো ট্রেইলে বিস্তারিত পাবেন এবং এ্যাপস থেকে সকল হেল্প নিয়ে আপনি গাই্ড ছাড়াও ঘুরে আসতে পারবেন।  


ইনফরমেশন জনিত কোন হেল্প লাগলে আমাকেও মেসেজ দিতে পারেন ফেইসবুকে  

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন